দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তি এড়াতে এবং সঠিক পদ্ধতিতে সেবা গ্রহণ নিশ্চিত করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, বর্তমানে তুরস্ক (স্বাগতিক দেশ), আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান— এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এসব দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রত্যয়নপত্র প্রদানসহ যাবতীয় কনস্যুলার সেবা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।
অধিক্ষেত্রভুক্ত নয় এমন দেশগুলোতে দূতাবাসের কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, অধিক্ষেত্র বহির্ভূত দেশগুলোতে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। আপাতত অন্য কোনো দেশে কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিশেষ প্রয়োজনে ওই সব দেশ থেকে প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে। দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ই-পাসপোর্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে প্রদান করা সম্ভব নয়। এর জন্য আবেদনকারীকে সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।
কনস্যুলার সেবার বিনিময়ে নির্ধারিত সরকারি ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত অর্থ না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো দালালের খপ্পরে বা প্ররোচনায় না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
যেকোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। প্রবাসীদের সহায়তায় দূতাবাস ই-মেইল ও টেলিফোন ছাড়াও মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।
কে